রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

উন্নয়ন সংস্থা “সুশীলন”র বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত(ভিডিওসহ) 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বার্ষিক সাধারণ সভা ও ২০২২ -২৩ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

https://youtu.be/D27fTOp3vos

শুক্রবার (৪ জুন) বেলা ১২টায় সাতক্ষীরার কালিগঞ্জ সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে সংস্থার ৫৫তম সাধারণ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সুশীলনের নির্বাহী পরিচালক বহুগুনে গুনান্বীত ব্যাক্তিত্ব মোস্তফা নুরুজ্জামান। সভায় দেশ রূপান্তরের সাতক্ষীরার জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সহ সভাপতি এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক ও সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ। সুশীলনের উপ- পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সুশীলনের কার্য-নির্বাহী কমিটির সদস্য শাহানা হামিদ, চন্দ্রিকা ব্যানার্জী, সাবেক অধ্যাপক শ্যামাপদ দাশ, জাহানারা পারভীন, ফিরোজা পারভীন, নজরুল ইসলাম, সেলিমা ইয়াসমিন, মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সেলিনা বেগম, আব্দুল হান্নান, আব্দুল মাজেদ সরদার, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, শেহেলী পারভীন ঝর্ণা, শামসুন্নাহার, কনিকা রানী সরকার, সহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সাধারণ সভা শেষে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় ১’শ ষোল কোটি আঠারো লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত ছাপ্পান্ন টাকার বার্ষিক বাজেট পেশ করেন সুশীলনের কোষাধ্যক্ষ ঈলাদেবী মল্লিক।

উল্লেখ্য যে, সুশীলন দেশের ৪ টি বিভাগের পৃথক ভাবে ১১ টি জেলায় বিভিন্ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। ১৯৯১ সাল হতে দীর্ঘ পথ পরিক্রমায় ৩১ বছরে বর্তমান পর্যন্ত সংস্থাটি ৪শ ১৩ টি প্রকল্প গ্রহন করে ৩’শ ৬৯ টি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং ৪৪ টি প্রকল্প চলমান আছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!