মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

আশাশুনির কপোতাক্ষ নদীতে ছিপে উঠল ৮ কেজি ওজনের ভেটকি মাছ

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার উপকুলীয় উপজেলা আশাশুনির প্রতাপনগর কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় কপোতাক্ষ নদীতে বরসিতে পাওয়া গেছে ৮ কেজি ওজনের ভেটকি মাছ (কুরাল মাছ)। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে মাছটি পেয়েছেন মৎস্যজীবী নুর ইসলাম মোড়ল।

কুড়িকাউনিয়া গ্রামের মৎস্যজীবী নুর ইসলাম মোড়ল জানান, আমি নদীতে জাল, বরসি ফেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আজ সকালে নদীতে বরসি দিয়ে মাছ ধরছিলাম। হঠাৎ ভেটকি (কুরাল) মাছটি ধরা পড়েছে। মাছটি বাড়িতে পুকুরে রেখেছি। আগামীকাল (সোমবার) সকালে প্রতাপনগর বাজারে নিয়ে বিক্রি করবো।

স্থানীয়রা জানান, নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন মৎস্যজীবী নুর ইসলাম। প্রতিদিনের ন্যায় তিনি সকালে কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় ওই মাছটি তার বরসিতে ধরা পড়ে। মাছটি ওজন দিয়ে দেখা গেছে আট কেজি হয়েছে। মাছটি ক্রয় করার জন্য বিভিন্ন মানুষ ইতিমধ্যে তার সাথে যোগাযোগ শুরু করেছেন। তারা প্রতি কেজি ৮০০ টাকা দিতে চাইছেন। তবে মাছটি যিনি নদী থেকে পেয়েছেন তিনি সোমবার সকালে হাটে তুলে বিক্রি করতে চান। জীবিত মাছটি এখন তার বাড়িতে পুকুরে রেখেছেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী জানান, নুর ইসলাম মোড়ল নামের একজন মৎস্যজীবী বড় একটি ভেটকি (কুরাল) মাছ পেয়েছেন বলে জেনেছি। তবে আমি এখনো দেখিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!