মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

শ্যামনগরে আকস্মিক কালবৈশাখী ঝড়ের আঘাতে কমপক্ষে ২০টি ঘরবাড়ি বিধস্ত

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে আকস্মিক কালবৈশাখী ঝড়ের আঘাতে বেশকিছু ঘরবাড়ি বিধস্ত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে এ ঝড়ের আঘাত হানে। এতে প্রায় ২০টি কাঁচা ঘরবাড়ি বিধস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, আজ দুপুর ২টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ের আঘাত আনে। এতে ইশ্বারীপুর ইউনয়নের কমপক্ষে ২০ টির মতো কাঁচা ঘরবাড়ি বিধস্ত হয়। এ ছাড়া কয়েকটি মুরগির খামার, দোকানঘর ও ক্লাবঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চয়োরম্যান জিএম শুকুর আলী জানান, আকস্মিক ১০ মিনিটের এই কালবৈশাখী ঝড়ে তার ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামে তিনটি, খাগড়াঘাট গ্রামে ছয়টি ও গোমানতলী গ্রামে ১০টিসহ মোট কমপক্ষের ২০টি মত ঘরবাড়ি বিধস্ত হয়েছে। হঠাৎ এ ঝড়ের কারনে ২০ টি মত পরিবার বর্তমানে গৃহহীন হয়ে পড়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন জানান, কোনো কিছু বুঝে উঠার আগেই আকস্মিক শুরু হয় ঝড়। এটা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। হঠাৎ এই ঝড়ে মানুষের ঘরবাড়ি বিধস্ত হয়েছে। ঝড়টি অন্য কোথাও হয়নি। ইশ্বরীপুর ইউনয়নের উপর দিয়ে গেছে। দূর থেকে কেউ বুঝতেই পারেননি। ইতোমধ্য ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করেছেন। ক্ষতিগ্রস্ত এসব মানুষদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।

এদিকে, বিকালে সেখানে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর জন্য স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!