মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

সাতক্ষীরায় মানব পাচারের সারভাইভারদের সফল পুন: একত্রীকরণে পরামর্শ সভা

✍️শাহিদুর রহমান✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় মানব পাচারের সারভাইভারদের সফল পুন: একত্রীকরণে সরকরি, বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে জেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সকাল ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা অফিসে আশ্বাস : মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষের জন্য সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

‘আশ্বাস’ প্রকল্পটি মূলত বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের কাউন্সেলিং ও আইনি সেবা প্রদানের পাশাপাশি তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য কাজ করছে।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সমাজসেবা অফিসার রকুনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফতেমা জোহরা,যুব উন্নয়ন অফিসার সণ্জীব কুমার দাশ, পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক শাহাজাহান কবীর প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন,সভ্যতা বিবর্জিত জঘন্য অপকর্ম ‘মানব পাচার’ একটি সামাজিক ব্যাধি।পাচারের নামে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে এ দেশের সহজ-সরল মানুষকে। কেউবা সোনার হরিণের আশায় প্রলোভনের ফাঁদে পা রাখছেন অন্ধকার জগতে।এই জঘন্যতম অপরাধটি কোনো একক ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। এই অপরাধের পেছনে থাকে বিশাল এক চক্র। যে যে দেশে মানব পাচার হয় সেই দেশের দালালদের মধ্যে থাকে যোগসূত্র। দলবদ্ধ পরিকল্পনার মাধ্যমে এই অপরাধটি সংঘটিত হয়।মানব পাচার জঘন্যতম একটি ব্যবসা। এটি নির্মূলের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারি।

এসময় আরও উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী, সিডাব্লিউসিএস এর প্রকল্প সমন্বয়কারী আসাদুজ্জামান রিপন, মটস্ এর প্রকল্প সমন্বয়কারী শ্যামলী রায়, অগ্রগতি সংস্থার কাউন্সিলর সিরাজুম মনিরা প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!