সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

রকমেলন চাষ করে সাতক্ষীরায় ব্যাপক সাড়া জাগিয়েছে কৃষক হান্নান মোড়ল

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সম্পূর্ণ অর্গানিক ও আধুনিক মালচিং পপোর পদ্ধতিতে উন্নত বুলেট জাতের রকমেলন চাষা বাদ করে ব্যাপক সাড়া জাগিয়েছে তালা উপজেলার নগর ঘাটা গ্রামের কৃষক হান্নান মোড়ল।

এবছর প্রথম বারের মত নিজের ২০শতাংশ জমিতে বুলেট জাতের রকমেলন চাষ করেছেন তিনি। যেখানে খরচ হয়েছে প্রায় ৪৫ থেকে ৫০হাজার টাকা। এবার ফলন পাবেন প্রায় ২৫০০কেজি। যার প্রতি কেজি রকমেলন এর মূল্য ৭০ থেকে ৭৫ টাকা করে ১লাখ ৮০ টাকা বিক্রি করবেন বলে আশা করেন তিনি।

তিনি আরো জানান, ইউটিউব থেকে ভিডিও দেখে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় উদ্বুদ্ধ হয়ে তিনি রকমেলন চাষ করেছেন। উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিট এই চাষে বিভিন্ন উপকরণে যেমন বীজ, মালচিং পেপার, জব সার ক্রয় আর্থিক ও কারিগরি সহায়তা করেছেন।

জানা গেছে, রকমেলন হল মাস্মলন গোত্রের একটি উচ্চমূল্যের বিদেশি ফল। ফলের উপরের ত্বকে পাথর (রক) এর মত, তাই এটি বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। পুষ্টিগুণ রকমেলন অনন্য। বিভিন্ন এন্টি-অক্সিডট সম্পন্ন এই ফলে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি, যা উচ্চ রক্তচাপ, এজমা কমিয়ে দেয়। এতছ উপস্থিত বেটা ক্যারোটিন ক্যান্সার রোধ করে। এ ছাড়া এটি খুব রসালো ফল, ৯০% পানি, যা হাইড্রেশন বজায় রাখে ও হজম সহায়তা করে। চুল ও ত্বকর জন্যও এই ফল খুবই উপকারি, অল্প সময়ের মধ্যে উন্নত জাতের বিদেশি রকমেলন এ অঞ্চলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি অফিসার মো. নয়ন হোসেন বলেন, ‘রকমেলন একটি বাঙ্গি জাতীয় ফসল। এটি ২ থেকে ৩ কেজি ওজন হয়ে থাকে। এই ফসল চারা লাগানোর প্রায় ৫৫-৬০ দিন বয়সে উত্তোলন করা যায়। কৃষক হান্নান মোড়লের রকমেলন চাষে এই এলাকায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামীতে অনেক কৃষক রকমেলন চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন।’

সাতক্ষীরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরর উপ-পরিচালক  নুরুল ইসলাম জানান, ‘রকমেলন একটি লাভজনক ফসল। এটি জলোয় এই প্রথম চাষাবাদ হয়েছে। বর্তমানে প্রতি কেজি রকমেলন ৭০ টাকা বিক্রি হচ্ছে। যা গত রমজান মাসে ১২০ থেকে ১৫৫ টাকা বিক্রি হয়েছে। ধীরে ধীরে অন্য কৃষকরা রকমেলন চাষে আগ্রহী হয়ে উঠবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!