সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

গোপালগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার দিলেন পৌর কাউন্সিলর মো. নুরুল আমিন শেখ বিপ্লব (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও নিজস্ব অর্থায়নে ঈদ উপহার (চাল) বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক ২নং ও নবগঠিত ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুল আমিন শেখ (বিপ্লব)। 

 

আজ রোববার (১ মে) বিকাল সাড়ে ৩ টায় পৌরসভার খ্রিস্টান পাড়ায় ৩৫ টি খ্রিস্টান পরিবারের মাঝে তিনি এ ঈদ উপহার (১০ কেজি চাল) নিজ হাতে তুলে দেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এছাড়াও শহরের গেটপাড়া, থানাপাড়া ও মিয়াপাড়া এলাকায় মোট ৪০০ পরিবারের মাঝে তিনি এ ঈদ উপহার বিতরণ করেন।

এ সময় সমাজসেবী মিটু বিশ্বাস, মিটুল বালা প্রমুখ উপস্থিত ছিলেন। 

জানাগেছে, আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর মো. নুরুল আমিন শেখ (বিপ্লব) নবগঠিত ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে পুনঃরায় অংশগ্রহণ করবেন এবং ওয়ার্ডবাসীর দোয়া ও আশীর্বাদে তিনি নির্বাচিত হলে গোপালগঞ্জ-২ আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি মহোদয়ের দিক নির্দেশনায় তার ওয়ার্ডে অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ড দ্রুত সম্পন্ন করে ৬নং ওয়ার্ডকে আধুনিক ও পরিবেশ বান্ধব একটি মডেল ওয়ার্ডে রূপান্তরিত করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!