সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

আশাশুনিতে ৪৭টি ঘর ও দলিল গৃহহীনদের কাছে হস্তান্তর

✍️আজিজুল ইসলাম📝আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

সারাদেশ ব্যাপী আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ঘর হস্তান্তর শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ এপ্রিল) জাতীয় ভাবে একযোগে এ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হস্তান্তর অনুষ্ঠান সম্প্রচার করা হয়। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর জন্য নির্মীত তৃতীয় পর্যায়ের ঘর হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনের সাথে সাথে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপত এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা আশাশুনি উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্মীত ৪৭টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর ও দলিল হস্তান্তর করেন। উল্লেখ্য, আশাশুনি উপজেলায় ইতিপূর্বে ১ম ও ২য় পর্যায়ে ৫২৮টি ঘর হস্তান্তর করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সকল ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!