রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অ ভি যা নে ধরা চতুর্থ দিনেও এমপি গাজী নজরুল এর অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তালার ধানদিয়ায় ৪কিঃ মিঃ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন  মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শৈলকুর বিলের জলাবদ্ধতার পানি অপসারনে ঘের মালিকদের চেয়ারম্যান আব্দুল আলিমের ৩ দিনের আল্টিমেটাম সাতক্ষীরার গাভায় কালভার্টের মুখ ও খাল আ ট কে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি : ভো গা ন্তি তে সহস্রাধিক মানুষ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকায় ফাতেমা দারুস সালাম কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সহ সাংগঠনিক সম্পাদক কাজী নাসির উদ্দিন আহমেদ রাজু অসুস্থ, সুস্থতা কামনা সাতক্ষীরার কুলিনপাড়ার আলোচিত নারী গংদের অ ত্যা চা র-নি র্যা ত ন ও হ য় রা নি থেকে পরিত্রান পেতে এক আইনজীবীর সংবাদ সম্মেলন

কাশিয়ানীতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৪৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আয়োজনে ও ৭১ ফিল্ড অ্যাম্বুলেন্সের সহযোগিতায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এম এ খালেক কলেজ (পোনা কলেজ) মাঠ প্রাঙ্গনে গত ২৬ আগস্ট দিন ব্যাপী এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে এই মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল পিএসসি। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে মেডিকেল ক্যাম্পটি সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন পিএসসি।

এ সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে উক্ত মেডিকেল ক্যাম্পে ১১৫জন নারী, ৭৪জন পুরুষ ও ২১জন শিশুকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়াও ৪৩জন রোগীকে নাক, কান, গলা ও ২৫জন রোগীকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্প পরিচালনায় ৭১ ফিল্ড অ্যাম্বুলেন্সের ৩জন ও যশোর সিএমএইচ এর ১জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল পিএসসি গণমাধ্যমকে জানান, করোনাকালীন সময়ে দেশের গ্রাম অঞ্চলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতদরিদ্রদেরকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ব্যবস্থাপত্র, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ বিতরণের কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে দেশব্যাপী অব্যাহত রেখেছে। শুধু তাই না চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রেখেছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!