
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ১ হাজার ১৫৭ জন কার্ডধারীকে টিসিবি’র পণ্য প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল থেকে ইউনিয়ন পরিষদ হল রুমে এ পণ্য প্রদান করা হয়।
সরকার গরীব ও কম আয়ের মানুষের মধ্যে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহেন নিমিত্তে টিসিবি’র ডিলারদের মাধ্যমে সারাদেশে ন্যায্য মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন। এরই অংশ হিসাবে বড়দল ইউনিয়নে পণ্য সরবরাহ কাজে নিয়োজিত টিসিবি’র ডিলার আঃ আজিজ প্রতাপনগের ১১৫২ জন কার্ডধারীকে বিভিন্ন পণ্য প্রদান করেন। পণ্যের মধ্যে ছিল ডাউল ২ কেজি, ছোলা ২ কেজি, সোয়াবিন তেল ২ লিটার ও চিনি ২ কেজি করে।