বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরায় হাজার পেরলো করোনা আক্রান্তের সংখ্যা

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৬০ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে দুই পুলিশ সদস্য ও এক স্বাস্থ্যকর্মীসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শুক্রবার পর্যন্ত মোট ১ হাজার ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৮৪৮ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয় এসে পৌঁছেছে। এর মধ্যে ১ হাজার ২ জনের রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগটিভ এসেছে। এছাড়া ৮০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!