বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

খাঁটি মানুষ হওয়ার জন্য কবিতা-এমপি রবি

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে
“কবিতা আমাদেরকে সত্যিকারের মানুষ হওয়ার পাশা পাশি প্রেরণা, শক্তি ও সাহস যোগায় এবং উজ্জীবীত করে। এজন্যে যারা কবিতা লেখেন, তারা আমাদের প্রিয় ব্যক্তিত্ব। কবিতা পড়লে শিশুদের মননে অঙ্কুরিত হবে মানবিকতার বীজ। যা একদিন ফুলে-ফলে শোভিত করবে পরিবার-সমাজ ও রাষ্ট্রকে। কবি ও লেখক ফরিদা ইয়াছমিন বেগম’র ইচ্ছেনদীর ঢেউ কবিতার বইয়ে হাতের যাদুতে কবিতাগুলো হয়ে উঠেছে জ্বলজ্বলে। যার পরতে পরতে ঠিকরে পড়ে অপার সৌন্দর্য। খাঁটি মানুষ হওয়ার জন্য কবিতা’।
শুক্রবার বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ সদর এমপির কার্যালয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে কবি ও লেখক ফরিদা ইয়াছমিন বেগম রচিত  ইচ্ছেনদীর ঢেউ কবিতার বই উপহার দিলে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ইচ্ছেনদীর ঢেউ কবিতার রচয়িতা লেখক ও কবি ফরিদা ইয়াছমিন বেগম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ। এসময় উপস্থিত সকলের সামনে ঐ কবিতার বই থেকে ১টি কবিতা আবৃত্তি করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!