বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় ৬ দিনব্যাপী ‘মুজিববর্ষ লোকজমেলা’ নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৬ দিনব্যাপী “মুজিববর্ষ লোকজমেলা” শুরু হয়েছে ।

টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। 

আজ সোমবার (২১ মার্চ) বেলা ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এক সংবাদ সম্মেলনে এই মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। 

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য এ মেলা উন্মুক্ত থাকবে। মেলায় দেশের ৬৪ জেলার একশতটি স্টল রয়েছে । এসব স্টলের মাধ্যমে তুলে ধরা হবে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে।

এই মেলায় প্রতিদিন বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন, স্যুভেনিড় প্রকাশ, পোস্টার প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানান জেলা প্রশাসক।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান সহ প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গনমাধ্যমকর্মীবৃন উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!