
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা সিটি কলেজ আয়োজিত এক আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সিটি কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো: আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন কলেজের অধ্যাপক আলতাফ হোসেন, আজিম খান শুভ, কাসেম আলী গাজী, আবু রায়হান, সৈয়দা সুলতানা শীলা, অফিস সহকারী মো: হারুনার রশীদ, সংগীত পরিবেশন করেন ছালমা খাতুন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রধান সহকারি আব্দুল ওহাব আজাদ।