বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

নারী দিবসে কলারোয়ায় স্ত্রীকে জবাই করে হত্যায় স্বামীর স্বীকারোক্তি

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে স্বামী আব্দুল আলিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার বিকেলে তিনি সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ সালাহউদ্দিনের কাছে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক মোঃ জসীমউদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে উপজেলার ইলিশপুর গ্রামের শাহাজুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক আব্দুল আলিম (৫৩)মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার স্ত্রী নাজমা খাতুনকে(৪৫) ঘরের মধ্যে খাটের উপর শুয়ে থাকা অবস্থায় উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন। বাসে করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ কাজীরহাট নামকস্থান থেকে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় নিহতের প্রথম পক্ষের ছেলে আকাশ হোসেন বাদি জয়ে আব্দুল আলিমের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতেই থানায় একটি হত্যা মামলা (জিআর-১০৮/২২) করেন।

উপপরিদর্শক জসীমউদ্দিন আরো জানান, বুধবার বিকেলে আব্দুল আলীম সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ সালাহউদ্দিনের কাছে তার স্ত্রীর হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্রা করা হয় বলে জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন। তাকে বুধবার বিকেল পৌনে ৬টার দিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!