মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সাতক্ষীরা পৌর যুবলীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠান

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৫৫৩ বার পড়া হয়েছে

২১শে আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুবরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌর যুবলীগের উদ্যোগে রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় শহরের কুখরালী মোড় এলাকায় পৌর যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেনের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা যুবলীগের অন্যতম সদস্য বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বদিউজ্জামান মামুন, জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ সাগর।
এ সময় পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রনি হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, ওয়ার্ড যুবলীগ নেতা জুয়েল হোসেন, মিন্টু, শরিফ, আনারুল ইসলাম, মজনু, ময়না, আলিম, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ পৌর ও স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোমিনুর রহামান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!