বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন  সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত

ভাষা দিবসে শহীদদের স্মরণে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৫ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে নারী ও শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। অর্থাভাবে দরিদ্র এসব পরিবার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্র অনেক দূরে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় তারা স্বাস্থ্য সেবা থেকে পিছিয়ে পড়ছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি ২০২২ ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর উদ্যোগে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা গ্রামে ফ্রি প্রাথমিক সাস্থ্য সেবা  ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

এরকম মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং লিডার্সকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সেবা গ্রহণকারী কালীদাসী রানী মন্ডল বলেন, আমাদের কোন রোগ হলে আমাদের উপজেলা সদরে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ হওয়ার কারনে নারী ও শিশুরা উপজেলা সদরে যেতে পারে না। লিডার্স আমাদের গ্রামে এসে যে সেবা দিয়ে যাচ্ছে তাতে আমাদের মত দরিদ্র পরিবারের অনেক উপকার হচ্ছে। এজন্য লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!