বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

ভ্রমণ পিপাঁসুদের পদচারণায় মুখরিত কালিগঞ্জের বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবন

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া বিজিবি ক্যাম্পের পাশে কালিন্দী নদী সংলগ্নে জেগে ওঠা চরে প্রায় ১৪শ বিঘা চরভরাটে জমিতে মিনি সুন্দরবন সৃষ্ঠি হয়েছে।

বাংলাদেশ ও ভারত সীমান্তের কালিন্দী নদীর মাঝখানে জেগে ওঠা চরে মিনি সুন্দরবন দেখার জন্য ইতিমধ্যে অনেকেই ভিড় জমাচ্ছে। এখানকার বিস্তীর্ণ চর ও গ্রাম জুড়ে এখানে গড়ে উঠেছে সবুজ অরণ্য। সুন্দর বনের অসংখ্যা প্রজাতির উদ্ভিদ বন্যপ্রাণী ও বিভিন্ন প্রকার গাছের দেখা মিলেছে এই বনে। পাশাপাাশি মৌমাছিরা এখানে মধু আহরন করে তৈরি করেছে মৌচাক। এছাড়া বিভিন্ন প্রজাতের পাখিদের বসবাসের জন্য অভয়ারণ্য বলা চলে বনটি। এখানে কেওড়া, বাইন, ধইঞ্চা গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি পাখি ও বন্য প্রানীদের কারণে নতুন মিনি সুন্দরবন হিসাবে পরিচিতি লাভ করেছে বাঁশঝাড়িয়া এলাকাটি। এই মিনি সুন্দরবনকে ঘিরে এই অঞ্জলে আসার আলো দেখা দিয়েছে। বিশ্ব ঐতিহ্যের অন্যতম সুন্দরবনের ম্যানগ্রোভ বনের পাশাপাশি বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবন হিসাবে এটি বিস্তৃতি লাভ করায় অনেকটা সম্ভবনার দার খুলে যাচ্ছে বলে মনে করছেন সচেতন উপজেলাবাসী।

এ বনের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে। পাশাপাশি পরিবেশের জন্য এই বন এখন আর্শিবাদ স্বরুপ বলে মনে করছেন অনেকে। বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবনকে সরকারী যথাযথভাবে রক্ষণাবেক্ষনের দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল। সম্প্রতি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মাসুদ হোসেন এ মিনি সুন্দরবন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ স্থানীয় জনপ্রতিনিধি। এখানে হতে পারে সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র এছাড়া এ বনকে ঘিরে দূর দুরান্তের দর্শনার্থীদের ভিড় বাড়ছে প্রতিদিন এখানে। কালিগঞ্জ উপজেলার ডাকবাংলা মোড়ে নদীর ঘাট থেকে নদী পথে স্পিড বোড, লঞ্চ, ট্রলার ও নৌকা যোগে বাঁশঝাড়িয়া এই মিনি সুন্দরবনে যাওয়া যায়। এছাড়া সড়ক পথে কালিগঞ্জ উপজেলা থেকে প্রায় ১২/১৩ কিলোমিটার দুরে মথুরেশপুর ও ধলবাড়িয়া ইউনিয়নের উপর দিয়ে রতনপুর বাজার দিয়ে ধলবাড়ীয়া ইউনিয়নের গান্ধুলিয়া মাদ্রাসার সামনের রাস্তা দিয়ে বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবনে যাওয়া যায়। বাঁশঝাড়িয়া বিজিবি ক্যাম্পের সামনে ওয়াবদহা ভেঁড়ী বাঁধের উপর দাঁড়ালেই বনটি দেখা যায়। অনেক দর্শনার্থী নৌকা যোগে বনের চারিপাশ ঘুরে ঘুরে দেখে থাকেন। বিভিন্ন মিডিয়ায় এই মিনি সুন্দরবনের সংবাদ প্রকাশের পর থেকে নতুন মিনি সুন্দরবনকে এক নজর দেখার জন্য দুর দুরান্ত থেকে ছুটে আসছে এখানে। তথ্যানুসন্ধানে ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে সুন্দরবনের মূল ভূখন্ড থেকে প্রায় দুইশত কিঃ মিঃ উত্তরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নে সীমান্ত ঘেসে যাওয়া খরস্রোত কালিন্দী নদীর বিস্তীর্ণ চরে জেগে উঠেছে এই বন। দিন দিন বনের আকার বৃদ্ধি পাচ্ছে। বনে কেওড়া গাছ ওড়া, সুন্দরী সহ নানা প্রজাতির গাছ প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। এ বনে বাঘ হরিণের দেখা না মিললেও সুন্দরবনের নানা প্রজাতির বণ্যপ্রাণী আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এখানে বিভিন্ন পাখিদের কলকাকুলিতে বন মুখরিত হয়ে উঠে। এতে এলাকবাসীর মধ্যে যেমন আশার আলো দেখা দিয়েছে তেমনি পরিবেশের জন্য এবন মায়ের মত আগলে রেখেছে। ইতিমধ্যে কালিগঞ্জ প্রেসক্লাব ও কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর উদ্যোগে বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবন এলাকাটি পিকনিক স্পট ঘোষনার উদ্যোগ গ্রহন করেছেন। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারী-২০২১) দিনব্যাপী চড়ুঁইভাতী ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেছেন উপজেলা শিল্পকলা একাডেমী। অংশগ্রহন করবেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ দেশের দক্ষীন অঞ্চললের কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যশিল্পী, নাট্যাভিনেতা, জনপ্রতিনিধি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!