সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

শ্যামনগরে গ্রেপ্তারকৃত কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের মুক্তি দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীতে দুই বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আব্দুর রহিমকে সাদাপোষাকধারী কর্তৃক হত্যার উদ্দেশ্য প্রকাশ্য রাস্তায় মারপিট করে অমানুষিক নির্যাতন চালিয়ে চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন, গ্রেপ্তারকৃত কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের স্ত্রী রোকসানা পারভীন। তিনি এ সময় তার স্বামীর মুক্তির দাবী জানান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী শেখ আব্দুর রহিম শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পর পর দুই বার বিপুল ভোট নির্বাচিত চেয়ারম্যান। ইউনিয়নবাসীর কাছে বিপুল জনপ্রিয় হওয়ায় আমার স্বামীর প্রতিপক্ষরা তাকে বিভিন্ন ভাবে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে প্রায় অর্ধশত মিথ্যা মামলা দায়ের করেন এবং খুন জখমসহ একাধিকবার হত্যারও চেষ্টা করেন। যদিও অধিকাংশ মামলাগুলো মিথ্যা প্রমানিত হয়েছে। বর্তমান আমার স্বামীর বিরুদ্ধে ১০টি মামলা চলমান রয়েছে। এসব মামলাগুলোও মিথ্যা। কারন আমার স্বামী একজন সৎ, নির্ভিক, নির্দলীয় ও সমাজসেবক। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বার বার তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। ভোটর সময় ওই ষড়যন্রকারীদের ভয়ে তিনি পালিয়ে ছিলেন। এমনকি নিজের ভোটটিও দিতে না পারলেও সদ্য সমাপ্ত কৈখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে তিনি জয়লাভ করেন। এতে তারা আরো ক্ষিপ্ত হয় নতুন চক্রান্ত শুরু করেন। তারা মনে করেন আমার স্বামীকে সরাতে পারলে আর কোন প্রতিদ্বদ্নি থাকবে না। এই চক্রান্তের অংশ হিসেবে গত ৯ ফেব্রুয়ারী-২০২২ তারিখে বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ইউনিয়ন পরিষদ যাওয়ার সময় পথিমধ্যে ৫ থেকে ৬ জনের সাদাপাষোষাকধারী একটি দল তার গতিরোধ করে বেধড়ক মারপিট করতে থাকেন। তাদের মারপিট আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়লে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় পা তুলে দিলে আমার স্বামী গাংরাতে থাকলে এলাকাবাসী তাদের হাত থেকে স্বামীকে উদ্ধারের চেষ্টা করেন। সে সময় সাদাপোষাকধারীরা এলাকাবাসীর উপর চড়াও হয়ে এলোপাতাড়ী মারপিট করতে থাকেন। এতে কয়েকজন এলাকাবাসী আহত হন। পরে এলাকাবাসী একত্রিত হলে হামলাকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হ্যান্ডক্যাপ বের করে স্বামীকে তুলে নিয়ে থানায় সোপর্দ করেন। বাংলাদেশে প্রকাশ্য একজন জনপ্রিয় চেয়ারম্যানকে এভাবে মারপিট করা মানবাধিকারর লংঘন কিনা এমন প্রশ্ন রেখে তিনি এ সময় হামলাকারীদের বিচার দাবি করেন।

তিনি বলেন, জনগন প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে উল্টা মামলা দায়ের করা হবে এটা ঠিক না।

তিনি আরো বলেন, আমাদের দাম্পত্য জীবনে ছোট ছোট তিনটি কন্যা সন্তান রয়েছে। তাদের নিয়ে আমি বর্তমান চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি আশংকা করছি ওই ষড়যন্রকারীরা আমার স্বামীর আরো বড়ধরনের ক্ষতি করতে পারেন। কৈখালী ইউনিয়নবাসীসহ পুরা শ্যামনগর উপজেলাবাসী জানেন আমার স্বামী ষড়যন্রের শিকার। তারপরও যদি তার বিরুদ্ধে কোন মামলায় ওয়ারেন্ট থাকে তাহলে পুলিশ ওয়ারেন্ট পেপার সাথে নিয়ে তাকে আটক করতে পারতেন। অথচ তাকে আটকের নামে প্রকাশ্য নির্মমভাবে মারপিট করবেন এটি কিভাবে হতে পারে ? প্রতিবাদ করায় নিরিহ ৩০ জন গ্রামবাসী আসামী হয়েছেন। পাশাপাশি উক্ত মামলায় আমার স্বামীকেই প্রধান আসামী করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ ওই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক নিরিহ গ্রামবাসীকে মিথ্যা মামলায় দায় হতে অব্যাহিত প্রদান এবং তার স্বামীর প্রতি মানবাধিকার লংঘেন সুষ্ঠু বিচারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!