বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কালিগঞ্জে সাবেক চেয়ারম্যান দায়িত্ব বুঝে না দেওয়ায় পরিষদ চত্ত্বরে অফিস করলেন নব নির্বাচিত চেয়ারম্যান (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে সাবেক চেয়ারম্যান দায়িত্ব বুঝে না দিয়ে তালবাহানা’র অভিযোগ, ইউপি চত্ত্বরে প্যান্ডেল করে নাগরিক সেবা দিচ্ছেন অস্থায়ী অফিসে নব নির্বাচিত চেয়ারম্যান। ঘটনাটি কালিগঞ্জ উপজেলার ৯ নং মথুরেশপুর ইউনিয়নে ঘটেছে।

 

সরেজমিন সূত্রে জানাগেছে, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন মোবাইল ফোন বন্ধ রেখে বর্তমানে লাপাত্তা আছেন। তিনি দায়িত্ব বুঝে না দেওয়ায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) ইউনিয়ন পরিষদের সামনে অস্থায়ী কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করেন নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। এসময় পরিষদের সকল সদস্য সদস্যাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেয়ারম্যান। সকাল ৯ টা থেকে তিনি অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আশা জন সাধারণের মাঝে নাগরিক সেবা প্রদান করেন। বেলা ২ টায় তিনি স্থানীয় গনমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে পরিষদের বর্তমানের হাল অবস্থা সম্পর্কে অবহিত করেন। তাছাড়া তিনি ইউনিয়ন পরিষদের জিনিসপত্র আনুষ্ঠানিকভাবে বুঝে না পাওয়া, পরিষদের সার্বিক পরিবেশ নোংরা অস্বাস্থ্যকর ও ব্যবহার অনুপোযোগী দাবী করে পরিষদের কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সাথে কথা বলার চেষ্টায় মোবাইল নম্বরে কলদিলে তা বন্ধ থাকায় সম্ভব হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!