শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

তালা প্রেসক্লাবে উপকূলের সুরক্ষায় বাঁধ নির্মাণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় নাগরিক সমাজ ও পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে উপকূলের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি নদী খননের বিষয়টি গুরুত্ব দিতে হবে। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের মধ্যো দিয়ে সম্বনিত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আন্ত:মন্ত্রণালয় সমম্বয় কমিটি গঠন করতে হবে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং বেসরকারী সংস্থা লিডার্স আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সম্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সভায় বক্ততা করেন তালা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হরিঢালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরদার মোজাফফর হোসেন, অধ্যক্ষ মো. শিমুল বিল্লাহ বাপ্পি, ইউপি সদস্য রাজীব গোলদার, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, তপন চক্রবর্তী, সেলিম হায়দার, টিপু সুলতান, শফিকুল ইসলাম ও তপন পাল প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, যতই সংস্কার করা হোক না কেন, ৬০ দশক তৈরি করা আয়তন ছোট উপকূলীয় বেড়িবাঁধ কোন ভাবেই ওই অঞ্চলকে সুরক্ষা দিতে পারবে না। তাই দ্রুত জলবাযু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে বিবেচনায় রেখে নতুন পরিকল্পনায় বাঁধ নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে সরকারের নেওয়া প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করতে হবে। নদী খননের কার্যক্রম জোরদার করতে হবে।

সালতা নদী খনন কাজ ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, এই নদীটি খননে সরকার প্রকল্প নিলেও বাস্তবায়ন কাজ চরম ধীরগতি চলছে। এতে এলাকায় জলবদ্ধতার কারণে জনগণ মানবতার জীবন যাপন করছে। তাই এ বিষয় সরকারর মনিটারিং জোরদার করতে হবে।

বক্তারা উপকূলের বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের আওতায় একটি জরুরী তহবিল গঠন করার পাশাপাশি বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় ইউনিয়ন পরিষদকে সম্পক্ত করা এবং সুপেয় পানি প্রাপ্তির জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!