মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

তালায় অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে ইউএনও’র কাছে এলাকাবাসীর লিখিত অভিযোগ

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের খানপুর নতুন বাজার এলাকায় আব্দুল বারী নামে এক ব্যক্তির বিরুদ্ধ সরকারী রাস্তার জমি অবৈধ দখল ও সেখানে দোকান নির্মাণ করে রাস্তা উন্নয়নের কাজে বাধাগ্রস্ত করার অভিযোগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযুক্ত আব্দুল বারী সরদার একই এলাকার মৃত: ইউসুফ আলী সরদারের পুত্র।
অভিযোগ সূত্রে প্রকাশ, খানপুর নতুন বাজারের মধ্যে দিয়ে প্রবাহিত সরকারী রাস্তার জমি অবৈধ ভাবে দখল করে আব্দুল বারী সরদার ১৫/১৬টি দোকান তৈরী করে অবৈধভাবে ভোগদখল করে আসছে। ফলে মূল রাস্তাটি সংকুচিত হয়ে স্থানীয়দের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। বর্তমানে সরকারী ভাবে উক্ত রাস্তাটি পিচের রাস্তায় উন্নীত করার কাজ চলছে, কিন্তু আব্দুল বারীর দখলকৃত অবৈধ দোকান ঘরের কারনে রাস্তা সংস্কারের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এক পর্যায়ে ঠিকাদার রাস্তার চলমান কাজ বন্ধ করে দেওয়ার কথা বলে ক্ষোভ প্রকাশ করেন।

এ মুহুর্ত রাস্তার কাজ বন্ধ হলে সরকারের আর্থিক ক্ষতি হওয়ার পাশাপাশি স্থানীয়রাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে এভাবে পড়ে থাকলে তা স্থানীয় জনসাধারনের চলাচলের মারাত্মক অসুবিধার কারন হবে। অভিযোগ জন গুরুত্বপূর্ণ এ বিষয়টি সরজমিনে তদন্তকরে অবৈধ দোকানঘর ভাঙ্গার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!