মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

শ্যামনগরে এসএসিপি প্রকল্পের আওতায় উচ্চমুল্য ফসল উৎপাদনকারী সদস্যদের সাথে মতবিনিময়

✍️রবিউল ইসলাম 🔏শ্যামনগর প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৩৮ বার পড়া হয়েছে

কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যের আলোকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এসএসিপি প্রকল্পের আওতায় উচ্চমুল্য ফসল উৎপাদনকারী সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর ব্লকের শংকরকাটি আইপিএম কৃষি ক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুর রৌফ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব সুজয় চৌধুরী, জেলা প্রশিক্ষণ অফিসার এস এম খালিদ সাইফুল্লাহ, শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবল আহমেদ, শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুর রহমান, কামরুল ইসলাম সহ এসএসিপি গ্রুপের সদস্য বৃন্দ।

মত বিনিময় সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ শংকরকাটি গ্রামের মোক্তার হোসেনের উচ্চমুল্য ফসল উৎপাদনকারী প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!