সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

প্রধানমন্ত্রীর পক্ষে অগ্রণী ব্যাংকের পরিচালকের সাড়ে ৪ হাজার কম্বল বিতরণ

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় অসহায়, প্রতিবন্ধী ও দুঃস্থ শীতার্তদের মাঝে সাড়ে ৪ হাজার কম্বল বিতরণ করেছেন আগ্রণী ব্যাংকের পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু।

 আজ শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ২ হাজার কম্বল বিতরণ করেন। পরে তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ২ হাজার ৫ শ’ কম্বল বিতরণ করেন।  

এর আগে তিনি স্বপরিবারে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে তিনি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা শেখ মোত্তাহিদুর রহমান শিরু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া, টুঙ্গিপাড়া  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ বিশ্বাস শেখ বাবুল হোসেন খোকন, অগ্রণী ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!