সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

গোপালগঞ্জে মধুমতি নদীর পুনঃখনন শুরু (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত মধুমতি নদী পুনঃ খননের কাজ শুরু হয়েছে। 

 

শুক্রবার গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গণি,  গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন সহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে জেলার হরিদাসপুর পয়েন্ট থেকে চাপাইল ব্রিজ পর্যন্ত (প্রায় সাড়ে ৮ কিলোমিটার) এ খাল পুনঃখনন করা হবে। এতে মূল মধুমতি নদীর সঙ্গে সংযোগ স্থাপনকারী শহরের মধ্য দিয়ে প্রবাহমান মধুমতি নদীর অংশে পানি প্রবাহ স্বাভাবিক হবে। মানুষের দৈনন্দিন পানির চাহিদা নিশ্চিত হবে। সেই সাথে শহরের নান্দনিকতা বৃদ্ধি পাবে। সৌন্দর্যবর্ধন ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত হবে। মধুমতি নদী খননে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!