বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড 

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৯৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে সোনা মিয়া নামের এক ব্যক্তির হত্যাকান্ডের ঘটনায় দীর্ঘ ১৮ বছর পর তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছে বিচারিক আদালত। এছাড়াও ৫ আসামীকে খালাস দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন, কাশিয়ানী উপজেলার চরভাট পাড়া গ্রামের মৃত বাকা শেখের ছেলে মো. বাদশা শেখ, জামায়েত শেখের ছেলে লেবু শেখ ও মো. গোরাই মুন্সীর ছেলে মো. তোতা মুন্সী।

আদালত সূত্রে ও মামলার বিবরনে জানাগেছে, ২০০৩ সালের ফেব্রুয়ারী মাসে কাশিয়ানীর সোনা মিয়াকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় ৮ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
দীর্ঘ শুনানী শেষে ১৮ বছর পর হত্যা মামলার আসামী মো. তোতা মুন্সী, লেবু শেখ ও মো. বাদশা শেখকে যাবজ্জীবন কারাদন্ড সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ আদালতের বিচারক। এ মামলার রায় চলাকালে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীরা সকলেই পলাতক ছিলেন। বলে গণমাধ্যমকে জানান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী।

মামলায় অপর ৫ আসামী বেলায়েত হোসেন, পটু সেক, হাবিল শেখ, মো. লিয়াকত শেখ, মো. নজরুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এ্যাড. মো.শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে এ্যাড. ফজলুল হক খান ও এ্যাড.মো.আবু তালেব শেখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!