বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শাশুড়িকে নিয়ে পালালো জামাই সাতক্ষীরায় হানি ট্রাপ চ ক্রে র মূ ল হো তা মেম্বর কাদের- রিমা গ্রে ফ তা র  বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাঁ ধা! দুই সহোদরকে পি টি য়ে ও কু পি য়ে জ খ ম করলেন বাবা ও ছেলে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা

পাটকেলঘাটায় টাকা আত্মসাতকারী সাবেক ছাত্রলীগ নেতার শাস্তির দাবীতে মানববন্ধন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার একটি সমবায় সমিতি থেকে ৪৩ লক্ষ টাকা আত্মসাতকারী সাবেক ছাত্রলীগ নেতা মশিউর আলম সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

পাটকেলঘাটা সচেতন এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার দুপুরে পাটকেলঘাটা পঁাচ রাস্তার মোড়ে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

লাল-সবুজ সমবায় সমিতির সাধারণ সম্পাদক শংকর কুমার দাশের সভাপতিত্বে ও সদস্য বাশুদেব বিশ্বাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকবার আলী, বিশিষ্ট ব্যবসায়ী আবির হোসেন, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, ব্যবসায়ী ভবতোষ তরফদার, বাবলু সাধু, যুবলীগ নেতা আবু সাঈদ, সদস্য বাবলু ঘোষ, অমিত দাস প্রমূখ।

বক্তারা বলেন, মশিউর আলম সুমন লাল-সবুজ সমবায় সমিতির হিসাবরক্ষক থাকাকালিন সমিতির ৪৩ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছেন। এর আগে তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালিন প্রতিটি ইউনিয়ানের কমিটি বাণিজ্য, এক দোকান একাধিক ব্যক্তির কাছে বিক্রয়, চাঁদাবাজী, ঘের দখল, দালালী, সন্ত্রাস, মাদক ও জুয়ার প্রশ্রয়দাতাসহ একাধিক মামলার আসামী ও বিভিন্ন অনৈতিক কাজের জড়িত থাকায় তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। বক্তারা এ সময় মশিউর আলম সুমনকে দৃষ্টান্ত মূলক শাস্তির জোরদাবী জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!