মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সুনীল-জুলকদর পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৭১৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২১—২০২২) নির্বাচনে সুনীল—জুলকদর পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন। 

শনিবার (৯ অক্টোবর) জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

পরে নির্বাচন পরবর্তী ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির মোট ২০৩ জন সদস্যের মধ্যে ২০১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

এ্যাড. সুনীল কুমার দাস ১১০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড. রবিউল আলম ৮১ ভোট পেয়েছেন। আলহাজ্ব এ্যাড. এম. জুলকদর রহমান ১৭১ ভোট পেয়ে ৪র্থ বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ্যাড. সরদার মোহাম্মদ মহব্বত আলী ২৭ ভোট পেয়েছেন। 

এছাড়া সহ—সভাপতি পদে এ্যাড. শামচুন্নাহার এবং এ্যাড.মো. মঈনুল হাসান মৃধা। 

সহ—সাধারণ সম্পাদক পদে এ্যাড. আবুল হাসানাত (পাভেল) এবং এ্যাড. কানাই লাল রায় নির্বাচিত হয়েছেন। 

সদস্য পদে উত্তম মন্ডল, ফারুক আহমেদ, তানভীর আহমেদ, সোহাগ সমাজদার ও ইকবাল হোসেন নির্বাচিত হন। 

এছাড়া লাইব্রেরী সম্পাদক পদে নাজির হোসেন সমাজদার ও  হিসাব—পরীক্ষণ পদে মোহাম্মদ কলিমুল্লাহ, নাবিল আহমেদ, মো. আবু সুফিয়ান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!