মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৬ বার পড়া হয়েছে

মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রের মানস কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বৃক্ষ রোপন করা হয়েছে।

গতকাল বিদ্যালয় চত্বরে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়নের বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কাদের, সহকারি শিক্ষক মো. জামিলুজ্জামান ও মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময় অতিথিবৃন্দ বিদ্যালয় চত্বরে ফলজ ও বণজ গাছের চারা রোপন করেন। এসময় বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!