মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

মানবতার মা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বরে বৃক্ষ রোপন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বরে গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. আব্দুল আলিম, ডা. মাকসুদুল আনাম, ডা. জাহিদ, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. মো. আজমল হোসেন, মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম সজীব, নয়ন চন্দ্র হালদার, ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডা. সুমন কুমার শীল, সাধারণ সম্পাদক ডা. রসিফুর রহমান দীপ, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব রায়, রিফাত হোসেন প্রমুখ।
এসময় গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় মেডিকেল কলেজ চত্বরে ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!