বুধবার, ০৬ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

মানব সেবার ভূমিকা রাখতে সংকল্পবদ্ধ কালিগঞ্জের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে

রেডিও নলতার হলরুমে শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শেখ আসাফুর রহমান। সভাপতিত্ব করেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার ও কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক সেলিম শাহারীয়ার। নবনির্বাচীত কমিটির পরিচিতি ও মত বিনিময় সভার সঞ্চালক ছিলেন

কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব জিএম সাইফুল ইসলাম, কার্যকারী সভায় আগামী দিনের মানব সেবা ও মুক্তিযোদ্ধাদের সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করে একটি কর্মসূচি গঠন করা হয়েছে। কালিগঞ্জ সন্তান সংসদের আহবায়ক সেলিম শাহারীয়ার শুভেচ্ছা বক্তব্যে সন্তান সংসদের করনীয় কি? কেন এই সংগঠন? এবং আগামীতে আমরা কি করতে চাই? এই নিয়ে একটি ধারনা তুলে ধরেন। তারপর নতুন কমিটির সদস্যরা তাদের মতামত ব্যক্ত করেন তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখেন আব্দুল্লাহ আল-মামুন, শেখ আব্দুর রাজ্জাক ও মোঃ আশিক ইকবাল প্রমুখ। সন্তান সংসদ সংগঠনের সামগ্রিক বিষয় নিয়ে কেন্দ্রীয় কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক জনাব শেখ আসাফুর রহমান বলেন “সংগঠন করতে হলে সংগঠন বুঝতে হবে। আমরা কারো সাথে কথা বলার আগে জানতে হবে আমি সঠিক আছি কি না। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের গঠনতন্ত্র নিয়ে কারো দিমত থাকলে তাকে পড়াশুনা করতে হবে। আমাদের লক্ষ্য মুক্তিযোদ্ধাদের সুরক্ষা বিষয়ে কাজ করা।”পরিচিতি ও মত বিনিময় সভায় নতুন কমিটির সকল সদস্য এবং অনেক মুক্তিযোদ্ধার সন্তান উপস্থিত ছিলেন। সকলের সর্ব সম্মতিতে গঠিত কর্মসূচি দ্রুত বাস্তবায়নের জন্য পরবর্তী কার্যক্রম বাস্তাবায়ন হবে।সন্তান সংসদ কালিগঞ্জ একটি মানব সেবার মডেল পরিনত করার প্রত্যাশা ব্যক্ত করে সভার সভাপতি সেলিম শাহারীয়ার সভার কার্যক্রম সমাপ্তি করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!