বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু করতে ভারতীয় ব্যবসায়ীদের পত্র প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৩১৪ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম চালু করতে ভারতীয় ব্যবসায়ীদের পত্র দিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দেড়টায় হিলি সীমান্তের শূন্যরেখা দিয়ে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত একটি পত্র ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনকে দেওয়া হয়।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী আমদানি পণ্য নিয়ে আসা ট্রাকের চালক ও সহকারীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে যথাযথ প্রতিরক্ষামুলক ব্যবস্থা গ্রহণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আর্ন্তজাতিক বাণিজ্য চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পত্র দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভারত ও বাংলাদেশে সাধারণ ছুটি ও লকডাউনের কারণে গত ২৬ মার্চ থেকে দুদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!