রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি নেতাকে কু পি য়ে ও পি টি য়ে জ খ ম সুন্দরবনের কাচিকাটায় নৌকা ডুবি, নিখোঁজ ৮, উদ্ধার ৫ এখনো নিখোঁজ-৩

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৪ নভেম্বর ‘২৪) রংপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া দেখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া।

প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও, প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ইউপি ল্যান্স কর্পোরাল মোঃ মাসুদ হাসান, ৫৫ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ইউপি ল্যান্স কর্পোরাল মোঃ সেলিম মিয়া, ৩৩ পদাতিক ডিভিশন ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, গত ১০ নভেম্বর ২০২৪ তারিখ হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সেনাসদর ও রংপুর অঞ্চলের উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!