বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

ব্রিজ নির্মাণ করে আবারো প্রশংসায় ভাসছেন যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে নিজ উদ্যোগে কাঠের ব্রিজ নির্মাণ করে ওই এলাকার প্রায় সাড়ে ৩ হাজার মানুষের কষ্ট ও ভোগান্তি দূর করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, তারুণ্যের আইকন, যুবনেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার প্রত্যন্ত এক অঞ্চলে ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পথচারীদের পারাপারের প্রেক্ষাপটে একাধিক দুর্ঘটনা ঘটার বিষয়টি তার নজরে আসার পরেই মানবিক নেতা শেখ ফজলে নাঈম তার ব্যক্তিগত অর্থ ব্যয় করে কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছেন। সদ্য নির্মিত ওই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছেন। শুধু তাই নয় মালামাল ভর্তি ভ্যান, রিক্সা ও অটোরিক্সা পারাপারের বিষয়টি মাথায় রেখে ব্রিজটি বেশ চওড়া করে নির্মাণ করা হয়েছে।

এর আগে এ সংক্রান্তে একটি গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। ওই সংবাদের সূত্রধরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দী ইউনিয়নের ফলসি চরপাড়া গ্রামের খালে ৩ কিলোমিটারের মধ্যে কোনও ব্রিজ বা কালভার্ট না থাকায় এলাকার জনগণ নিজ উদ্যোগে তৈরি বাঁশের সাঁকো পার হয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী যাতায়াত করতো। এরমধ্যে বাঁশের সাঁকো পার হতে গিয়ে মায়ের পা ফসকে যাওয়ায় কোল থেকে পানিতে পড়ে মারা যায় ১০ মাসের এক শিশু। ঢাকা ট্রিবিউনে প্রকাশিত ওই নিউজ ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের নজরে আসে। পরে তিনি ওই এলাকা পরিদর্শনে যান এবং জনগণের ভোগান্তি কমাতে নিজ অর্থ ব্যয় করে একটি কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম আমাদের প্রতিনিধিকে জানান, পত্রিকায় খরব দেখে আমি ওই এলাকায় পরিদর্শনে যাই। পরে মানুষের দুর্দশার কথা চিন্তা করে নিজেই একটি কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছি। এলাকার মানুষের পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!