বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্যোগে টুঙ্গিপাড়ায় খাদ্যসামগ্রী ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪১০ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২হাজার অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং ১হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে টুঙ্গিপাড়া হেলিপ্যাড চত্বরে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিকট এসব উপকরণ হস্তান্তর করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে জোহর নামাজের পর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, বর্নি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন জমাদার প্রমুখ।

পরে বিকাল ৩টায় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নান্দনিক স্কুলব্যাগ সহ শিক্ষা সহায়ক উপকরণ। এ সময় প্রতিষ্ঠানের সহকারি পরিচালক মানব রঞ্জন বাছাড় সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে টুঙ্গিপাড়া পৌরসভার নতুন বাসস্ট্যান্ডে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং শেখ রাসেল শিশুনিকেতনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!