মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

গোপালগঞ্জে অসহায় ১০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ওসি মনিরুল ইসলাম (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৭৭ বার পড়া হয়েছে

করোনা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)  দিক নির্দেশনায়, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা’র সার্বিক তত্ত্বাবধানে গোপালগঞ্জ সদর থানা সহ জেলার ৫ থানার আওতাভুক্ত সকল মসজিদে-মসজিদে পবিত্র জুম্মা’র নামাজের খুতবার পূর্বে করোনা মোকাবেলায় জনসাধারণের মাঝে ব্যাপক জনসচেতনতা বাড়াতে নিরলসভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এ লক্ষ্যে গত শুক্রবার গোপালগঞ্জ সদর থানার কাজুলিয়া ইউনিয়নের কাজুলিয়া বাজার জামে মসজিদে করোনা প্রতিরোধ সংক্রান্তে বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর দিক নির্দেশনায় মসজিদ ভিত্তিক প্রচারনার অংশ হিসেবে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন।

শুধু তাই নয়, করোনা মোকাবেলায় ডিআইজি হাবিবুর রহমান পক্ষে সেদিনও মুসল্লিদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম। ওই সময়ে খাদ্য সংকটে থাকলে কোন সংকোচ না করে তাকে জানানোর অনুরোধও জানান তিনি। পরে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সুপারিশে ওই এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ১০ পরিবার ওসি সাথে যোগাযোগ করলে প্রতিশ্রুতি মোতাবেক আজ সোমবার দুপুরে নিজ উদ্যোগে তিনি অসহায় সেই ১০ পরিবারের জন্য ১০টি প্যাকেট (প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২টি সাবান) পৌঁছে দেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে কাজুলিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম, কাজুলিয়া ইউপি চেয়ারম্যান মাখন লাল দাস, ইউনিয়ন পরিষদের অন্যান্য ইউপি সদস্য সহ অসহায় সেই ১০ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম করোনা মোকাবেলায় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, গোপালগঞ্জ সদরে করোনা ভাইরাসে আক্রান্তের হার ও মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সামর্থ্য অনুযায়ী সর্বদাই আপনাদের পাশে থাকার চেষ্টা করবে। আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!