বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

গণমাধ্যমকর্মীদেরকে ঈদ উপহার দিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১১২৭ বার পড়া হয়েছে

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) মহামারী প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী শুরু থেকেই গোপালগঞ্জ জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মাঠে নিয়োজিত রয়েছেন গণমাধ্যমকর্মীরা।

অনেকটা করোনা ঝুঁকি নিয়েই তারা তাদের পেশাগত দায়িত্ব নিরলসভাবে পালন করে চলেছেন।

করোনা পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদেরকে ঈদ উপহার দিলেন গোপালগঞ্জের মানবিক জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সার্কিট হাউজের মিলনায়তন কেন্দ্রে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে তিনি গণমাধ্যমকর্মীদের মাঝে এই ঈদ উপহার (পোলাও’র চাল, ডাল, তেল, চিনি, সেমাই, গুঁড়ো দুধ, নুডুলস, কফি) তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, এনডিসি মহসিন উদ্দীন, গোপালগঞ্জ প্রেসক্লাবের সাবেক মহাসচিব ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, প্রেসক্লাব গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক, কবি ও সাহিত্যিক এস এম জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম নজরুল ইসলাম, মোস্তফা জামান, গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল হক, সিনিয়র সাংবাদিক কে এম শফিকুর রহমান, দৈনিক ভোরের দর্পণ ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের বার্তা সম্পাদক ও দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস deshtimes24.news এর জেলা প্রতিবেদক কে এম সাইফুর রহমান সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা করোনা ঝুঁকি এড়িয়ে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার অনুরোধ জানান। সেই সাথে তিনি সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!