মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

গোপালগঞ্জে পিসিআর ল্যাবের ৪ স্বেচ্ছাসেবী রেডিওলজিস্টকে জেলা প্রশাসকের অনুদান প্রদান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে কোন ব্যক্তি করোনা (কোভিড-১৯) ভাইরাসে সংক্রমিত কি না? তা শনাক্তের জন্য প্রথমে তার নমুনা সংগ্রহ করে বৃহত্তর ফরিদপুর জেলায় পাঠানো হতোো, সেখান থেকে প্রাপ্ত রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে যেে, ওই ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন কি না। যদিও বা এতে ২/৩ দিন সময় পার হয়ে যেত। এতে করে যেে কোন রোগের অসুুস্থ রোগীদের যথোপযুক্ত চিকিৎসা দিতে বিলম্ব হতো।

পরবর্তীতে বিষয়টি অনুধাবন করে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র উদ্যোগে গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি ও গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জে একটি পিসিআর মেশিন স্থাপন করা হয়। এই পিসিআর মেশিনে স্বেচ্ছাসেবী হিসেবে শুরু থেকেই বিনা পারিশ্রমিকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন রেডিওলজিস্ট মোঃ জাহিদুল ইসলাম, লক্ষ্মণ হালদার, রনজিৎ মিত্র ও সঞ্জিত বালা। গোপালগঞ্জে করোনা পরিস্থিতি বিবেচনায় মানবিক ডাকে সাড়া দিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন যাবত গোপালগঞ্জবাসীকে বিনা পারিশ্রমিকে সেবা দিয়ে চলেছে।

পরে গোপালগঞ্জ জেলা স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি ও মানবিক জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র নজরে এলে তিনি এ বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় তাদের প্রত্যেকের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা অনুদান হিসেবে তুলে দেন তিনি।

 

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ স্থানীয় সরকার -এর উপ-পরিচালক (ডিডিএলজি) আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হাসিবুর রহমান, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!