মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মাস্ক ও গাছের চারা বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫১৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গাছের চারা বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা।

দর্শকনন্দিত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে গোপালগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক বিতরণ করা হয়েছে।

এছাড়াও ফলজ, বনজ, ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (৩ জুলাই) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাব চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক ও গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

পরে স্বাস্থ্যবিধি মেনে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রেসক্লাব চত্বরে বৃক্ষরোপণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক মহাসচিব সৈয়দ মুরাদুল ইসলাম, এনটিভি’র গোপালগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাত প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!