
গোপালগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গাছের চারা বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা।
দর্শকনন্দিত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে গোপালগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক বিতরণ করা হয়েছে।

এছাড়াও ফলজ, বনজ, ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (৩ জুলাই) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাব চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক ও গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
পরে স্বাস্থ্যবিধি মেনে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রেসক্লাব চত্বরে বৃক্ষরোপণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক মহাসচিব সৈয়দ মুরাদুল ইসলাম, এনটিভি'র গোপালগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাত প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.