সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

ঢাকায় দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৪১৫ বার পড়া হয়েছে

জেলা রিসোর্স টিম (ডিআরটি) -এর সদস্যগণের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী (১৪–১৫ জুন) প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এ প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম ও সমাপনী অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) -এর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ.কে.এম মাসুদুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) খান মোঃ নুরুল আমিন, স্থানীয় সরকার, ঢাকা বিভাগের পরিচালক ড. মোঃ আমিনুর রহমান এনডিসি, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব সায়লা ফারজানা, স্থানীয় সরকার, ঢাকা বিভাগের উপপরিচালক খাদিজা তাহেরা ববি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে সনদ প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!