শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

সাতক্ষীরা পৌর আ’লীগের নেতা মোহাম্মদ আবু সায়ীদ এর মৃত্যুতে এমপি রবির শোক

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ রেড ত্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ এঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মোহাম্মদ আবু সায়ীদ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন এবং সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাাঁর মৃত্যুতে এমপি রবি বলেন, মোহাম্মদ আবু সায়ীদ বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ্যরে প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সাতক্ষীরাবাসিকে শোকের সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন মোহাম্মদ আবু সায়ীদ। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’এদিকে

এদিকে মোহাম্মদ আবু সায়ীদ এঁর অকাল মৃত্যুতে শহরের পুরাতন সাতক্ষীরা’র নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মোহাম্মদ আবু সায়ীদ এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি। সেই সাথে সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা ও নিরাপদ স্বাস্থ বিধি মেনে চলার আহবান জানিয়েছেন এমপি রবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!