মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন এর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন আর নেই। (ইনালিল্লাহি—রাজিউন)। তিনি শুক্রবার ২৪ জুলাই ভোর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

তিনি মহান মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ন ভূমিকা নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার এবং সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বিশুদ্ধ, সৎ ও নির্ভিক দেশপ্রমিক মানুষ ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ আছর তার নিজ গ্রাম সদর উপজেলার নেবাখালীতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থসম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!