
সাতক্ষীরার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন আর নেই। (ইনালিল্লাহি---রাজিউন)। তিনি শুক্রবার ২৪ জুলাই ভোর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
তিনি মহান মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ন ভূমিকা নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার এবং সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বিশুদ্ধ, সৎ ও নির্ভিক দেশপ্রমিক মানুষ ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ আছর তার নিজ গ্রাম সদর উপজেলার নেবাখালীতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থসম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.