বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কলারোয়া সীমান্তে অবৈধপথে দেশে ফেরার সময় এক রোহিঙ্গাসহ ১০জন আটক

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৮৭৯ বার পড়া হয়েছে

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিজিবি এক রোহিঙ্গাসহ ১০জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে তাদেরকে সাতক্ষীরার কলারোয়ার মাদরা, কাকডাঙা ও তলুইগাছা সীমান্ত থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার শিংলাল গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোমিন (২৫), একই উপজেলার ভাদিয়ালি গ্রামের আকবর আলীর ছেলে আতিকুল ইসলাম (২৭), সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে শাহাজাহান বিশ্বাস (৩৭), তার স্ত্রী আরিফা খাতুন (২২), একই উপজেলার মুকুন্দপুর গ্রামের জিয়ারল ইসলামের ছেলে আবীর হোসেন (১৬) ও আসিফ কবীর (১৪), উখয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরের নাজির হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪১), নড়াইল জেলার কালিয়া উপজেলার পরলি গ্রামের মিলন শেখের ছেলে মাহাবুব শেখ (২৫), একই উপজেলার জামিলডাঙা গ্রামর চাঁন খার স্ত্রী কুয়াছিনা (৩২) ও যশোর জেলার কোতায়ালি থানাধীন ছাবরা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৩৫)।

বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিজিবি’র বিশেষ টহল বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে ভারত থেকে আসার সময় কলারোয়ার মাদড়া, তলুইগাছা ও কাকডাঙা সীমান্ত থেকে এক রোহিঙ্গাসহ ১০জনকে আটক করা হয়। তাদেরকে কালীগঞ্জের নলতা আহছানিয়া মিশনের আশ্রয়কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!