বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

গোপালগঞ্জে মানবতার দেওয়াল-এর কার্যক্রম শুরু (ভিডিও ফুটেজসহ নিউজ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে আর্তমানবতায় নিয়োজিত বালুকণা সমাজ কল্যাণ সংস্থা ও দর্পণ ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় “মানবতার দেওয়াল” এর কার্যক্রম শুরু হয়েছে।

” আপনার অপ্রয়োজনীয় জিনিসটি রেখে যান” —-“আপনার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যান” –এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন চত্বরে প্রতিষ্ঠিত হয়েছে মানবতার দেওয়াল।

করোনা (কোভিড-১৯) পরিস্থিতি ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন মানুষের বাড়ি-ঘরে গিয়ে তাদের কাছ থেকে তাদের অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য কাপড়-চোপড় (শাড়ি, লুঙ্গি, শার্ট, প্যান্ট, সেলোয়ার- কামিজ) সংগ্রহ করে অসহায়, দরিদ্র, ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিতরণ করেন।

এ লক্ষ্যে আজ শনিবার প্রখর রোদ উপেক্ষা করে ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সংগৃহীত এ জিনিস গুলো বিতরণ করা হয়েছে। সেই সাথে মানবতার দেওয়ালে আরো জিনিস ঝুলিয়ে রাখা হয়েছে।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের নাজির মোঃ দেলোয়ার হোসেন, বালুকণা সমাজ কল্যাণ সংস্থা ও দর্পণ ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক শেখ আবির হাসান, সদস্য শান্ত খন্দকার সহ সংগঠনের অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!