সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

কালিগঞ্জে গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত

জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্বরণে সাতক্ষীরা কালিগঞ্জের ডাক বাংলো মোড়ে অবস্থিত বধ্যভূমি ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জলন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, রির্পোর্টাস ক্লাবের যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, দপ্তর সম্পাদক মোঃ আরাফাত আলী, আইনজীবী এ্যাড. জাফরুল্ল্যাহ ইব্রাহিমসহ বিভন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা আকরাম হোসাইন। পরবর্তীতে উপজেলা পরিষদ মাঠে গণহত্যার উপর দুর্লভ প্রমাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!