বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

বড় ভাইয়ের পাশ চির নিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরার মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনা

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৪৫৩ বার পড়া হয়েছে

চির নিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনা। তিনি সাতক্ষীরা সদরের থানাঘাটা এলাকার মৃত. আব্দুল কুদ্দুসের ছেলে। শুক্রবার বাদ জুম্মা তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থান বড় ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাযায় অংশ গ্রহণ করেন, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাছেরুল হক, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগর সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, শ্রমিকলীগ নেতা আবদুল্লাহ সরদার, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাবু প্রমুখ। 

এর আগে এই বীরযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি, নাগরিক আন্দোলন মঞ্চসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি বৃহস্পতিবার রাত ৮.৫০ মিনিটের দিকে সাতক্ষীরা শহরের থানাঘাটার নিজস্ব বাসভবনে শেষে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অশংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। 

শুক্রবার সকালে এই বীরকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরল আমিন। এছাড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলামসহ মুক্তিযোদ্ধাগনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তিনি দীর্ঘদিন শারিরীকভাবে অসুস্থ ছিলেন। সাতক্ষীরা পাওয়ার হাউস অপারেশনসহ মহান মুক্তিযুদ্ধে অনেক বড় বড় অপারেশনে অংশ নিয়েছিলেন এই বীরমুক্তিযোদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধে অসংখ্য স্থাপনা এক্সপোসিভ দিয়ে উড়িয়েছেন তিনি। স্বাধীনতার অগ্নিমূর্তি দীক্ষিত মুক্তিকামী এ বীর বুকে মাইন বেঁধে বিজয় ছিনিয়ে এনেছিলেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!