মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

ছেলে হত্যার বিচার চেয়ে অঝোরে কাঁদলেন বাবা

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে

ছেলে হত্যার বিচার চেয়ে অঝোরে কাঁদলেন বাবা শেখ হেমায়েতউদ্দিন হিমু। তিনি বলেন এক বছর পার হয়ে গেছে। গ্রেফতার হওয়া দুই আসামি জামিনে বাড়ি ফিরেছে। অথচ আমি বিচার পেলাম না আজও।

সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনার ফুলবাড়ি গেটের বাসিন্দা বাবা শেখ হেমায়েত উদ্দিন হিমু বলেন ২০২০ সালের ২১ জানুয়ারি তার ছেলে সাতক্ষীরা সরকারি কলেজের ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র রাসুল আহমেদ জিম অপহৃত হয়। এর একদিন পর পুলিশ সাতক্ষীরা শহরের চালতেতলা বাগান বাড়ির লিটনের বাড়ির প্রাচীর ঘেরা উঠোনে মাটি চাপা দেওয়া লাশটি উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতার হয় আমার ছেলের এক সময়ের সহপাঠী জাহিদ হাসান ও তার স্ত্রী শাম্মী আক্তার টুনি। জাহিদ ও তার স্ত্রী টুনি প্রথমে পুলিশ ও পরে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে। পুলিশ এ মামলায় চার্জশীট দেয়।

হেমায়েত উদ্দিন আরও জানান এ ঘটনার পর গত ৩ জানুয়ারি জাহিদ ও তার স্ত্রী জামিন নিয়ে বাড়ি ফিরেছে। তারা এখন এই মামলা প্রত্যাহারের ধুয়া তুলে আমার পরিবারকে নানাভাবে হুমকিধামকি দিচ্ছে। তিনি জানান ‘মোটর সাইকেলে জাহিদসহ কয়েক যুবক এসে মামলা না তুললে আমার পরিবারে আরও ক্ষতি হবে বলেও শাসিয়েছে । হুমকি দিয়ে জাহিদ আরও বলেছে একটি মার্ডারে যা , দুটি মার্ডারেও একই সাজা হবে। দুই লাখ টাকা দিয়ে জামিন নিয়েছি’। তিনি বলেন এখন নতুন করে শুনতে পাচ্ছি এ মামলা নাকি ফের তদন্ত হবে। তিনি বলেন এ সংক্রান্ত দুটি মামলার একটির বাদি পুলিশ, অপরটির বাদি আমি নিজেই।

তবে এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান মামলাটি কি অবস্থায় রয়েছে তা নথি পত্র না দেখে বলা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শেখ হেমায়েতের ভাই মো. শাহাবুদ্দিন, জুয়েল, শ্বশুর এমআই সিদ্দিক, কামরুল ইসলাম প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!