মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৫৯২ বার পড়া হয়েছে

‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এককোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোর’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। 

ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপন করে সাতক্ষীরা জেলাতে কর্মসূচিটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা জি.এম মারুপ বিল্লাহ, এনডিসি মো. আজহার আলী প্রমুখ। এসময় অতিথিবৃন্দ ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপন করেন। অপরদিকে বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোর’র আয়োজনে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এককোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেনসহ সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোর’র উদ্যোগে প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩শ’২৫টি ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা রোপনের উদ্দেশ্যে বিতরণ করা হবে। সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোর’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!