সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচনে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের জয়ের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

আগামী ৬ মার্চ সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচনে ‘সাতক্ষীরা প্রেসক্লাব হবে কর্মরত সংবাদপত্রের সকল সাংবাদিকদের কর্মক্ষেত্র’ এই স্লোগানকে সামনে রেখে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মমতাজ আহমেদ বাপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন পরিষদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ মার্চ) বেলা ১২টায় বাপি-সুজন পরিষদ নির্বাচন কমিটির সদস্য দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দৈনিক যুগের বার্তা সম্পাদক আনম আবু সাঈদ, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, দৈনিক সুপ্রভাত সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান ও মাছরাঙা টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইনশাল্লাহ সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের বাপি- সুজন পরিষদের পুরা প্যানেলের জয় শুধু সময়ের ব্যাপার। এই প্যানেলের নিশ্চিত জয় দেখে অপর প্যানেল ভেঙ্গে পড়েছে। তারা গভীর ষড়যন্ত্র করছে। আমাদের ঐক্যে ফাটল ধরাতে চেষ্টা করছে। বিভিন্নভাবে এই প্যানেলকে হয়রানী করতে নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগও করেছে। আমাদের মনোবল অটুট রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজয় আমাদের হাতছানি দিচ্ছে। আমাদের প্যানেলের বড় জয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে নতুন ইতিহাস তৈরী হতে যাচ্ছে।’

নির্বাচনে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি পদে সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি পদে দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের ইয়ারব হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রিস, অর্থ সম্পাদক পদে দৈনিক লোকসমাজের শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক জন্মভুমির শহিদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে যারা প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন, সাপ্তাহিক ইচ্ছেনদীর সম্পাদক মুকসুমুল হাকিম, দৈনিক করতোয়ার প্রতিনিধি সেলিম রেজা মুকুল, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিধি আব্দুল গফুর সরদার, এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদার ও দৈনিক আজকের সাতক্ষীরার মাসুদুর জামান সুমন। এসময় বাপি -সুজন পরিষদের অন্তভূক্ত ভোটাররা জয়ের লক্ষ্যে করনীয় সম্পর্কে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা এই প্যানেলের জয়ের লক্ষ্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান ও মাছরাঙা টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!